Skip to main content

Posts

Showing posts with the label Intellectual Riddle

বুদ্ধিবৃত্তিক ধাঁধা — পর্ব ১৫ঃ ঈদের সালামি

ঈদ মোবারক! ঈদ উপলক্ষে ঈদকে নিয়ে ধাঁধা! ঈদ উপলক্ষে দুজন ছেলেকে তাদের পিতা ২৫০ ও ১৫০ টাকা সালামী দিলেন। পরে দুইজনের টাকা মিলিয়ে দেখা গেলো ,  আগের টাকা থেকে দুইজনের মোট ১০০ টাকা বেড়েছে। কিভাবে সম্ভব ?  নাকি সম্ভব না ?  এমন আরও ধাঁধা পেতে  এখানে  ক্লিক করুন....

বুদ্ধিবৃত্তিক ধাঁধা — পর্ব ১৪ঃ মরুর দুলাল

একটি মরুভূমি শুধুমাত্র পায়ে হেঁটে পার হওয়া সম্ভব এবং সেটা পার হতে ছয়দিন সময় লাগে। সেই মরুভূমির অভিযাত্রীরা সর্বোচ্চ চারদিনের খাবার নিয়ে যেতে পারেন। একজন দুঃসাহসী অভিযাত্রী সবচেয়ে কম কতজন সাহায্যকারী নিয়ে সেই মরুভূমি পার হতে পারবে? যদি একজন সাহায্যকারী নিয়ে রওনা দেন, তাহলে দুইদিন পর দুজনের কাছেই দুদিনের খাবার থাকবে। অভিযাত্রী সাহায্যকারীর খাবার নিয়ে পরবর্তী চারদিনে যাত্রা শেষ করতে পারবে কিন্তু সাহায্যকারী মানুষটি খাবারের অভাবে মারা পড়বে, এমন সমাধান গ্রহণযোগ্য নয়। তবে এমন কোনো কথা নেই যে সাহায্যকারীকেও মরুভূমি পার হতে হবে। সে চাইলে ফেরত আসতে পারে, আবার যেতেও পারে।  এমন আরও ধাঁধা পেতে  এখানে  ক্লিক করুন....

বুদ্ধিবৃত্তিক ধাঁধা — পর্ব ১৩ঃ আত্মহত্যা নাকি খুন?

একটি বিশাল নির্জন বাড়িতে এক লোক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। সে যেই দড়ির সাথে ঝুলছিল , সেটার দৈর্ঘ্য ১২ মিটার , তার পা ভূমি থেকে ৪ মিটার উপরে ঝুলছিল। সবচেয়ে কাছের দেয়াল ২৪ মিটার দূরে। তাই দেয়াল বেয়ে উপরে উঠা সম্ভব নয়। ঘরে অন্য কোন আসবাবপত্র ছিলোনা। ঘরের মেঝেতে কিছু পানি পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তদন্ত করে জানায় , লোকটি আত্মহত্যা করেছে এবং ঘটনার মুহুর্তে তিনি ঘরে একাই ছিলেন। পুলিশের তদন্ত রিপোর্ট সঠিক নাকি ভুল ? ভুল হলে সঠিক তদন্ত রিপোর্ট কী হবে ? এমন আরও ধাঁধা পেতে  এখানে  ক্লিক করুন....

বুদ্ধিবৃত্তিক ধাঁধা — পর্ব ১২ঃ হারিকেনের মেলা

রাতের বেলায় একটা ঘরে পাঁচটি হারিকেন জ্বলছিল । হঠাৎ দমকা বাতাসে দুটি হারিকেন নিভে গেল। সেখানে কয়টি হারিকেন রইল? এমন আরও ধাঁধা পেতে  এখানে  ক্লিক করুন....

বুদ্ধিবৃত্তিক ধাঁধা — পর্ব ১১ঃ নদী পার

এক লোক তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বেড়াতে যাচ্ছে। পথে একটি গভীর খরস্রোতা নদী পড়লো। কিছুদূরে নদীর তীরের কাছাকাছি একটি বট গাছ দেখতে পেল। সেখানে গিয়ে দেখল একটি পাল তোলা নৌকা আছে। নৌকাতে উঠতে যেতেই বট গাছের নিচে বসা এক সাধু লোকটিকে বলল, ‘সাবধান! নৌকাতে একসাথে আপনি বা আপনার স্ত্রী অথবা আপনার দুই ছেলে যেতে পারবে। এর বেশি যেতে চাইলে নৌকাটি ডুবে যাবে।’ লোকটি বলল, ‘কিন্তু আমরা তো কেউ নৌকা চালাতে পারি না।’ সাধু ওদের কাছে ডাকল। কিছু মন্ত্র পড়ে ওদের মাথায় হাত দিয়ে বলল, ‘এখন থেকে আপনারা সবাই নৌকা চালাতে পারবেন।’ লোকটি কীভাবে নদী পার হবে? নাকি পার হতে পারবে না? যদি পার হতে পারে, তবে মোট কতবার নৌকাটি যাতায়াত করবে? এমন আরও ধাঁধা পেতে  এখানে  ক্লিক করুন....

বুদ্ধিবৃত্তিক ধাঁধা — পর্ব ১০ঃ শব্দের মজা

একটি ___ মেয়ে ___ কিনতে বাজারে গেল। ___ কিনে ফিরে আসার সময় ___ মেয়েটির হাত থেকে সব ___ পড়ে গেল। একই শব্দ সবগুলো শূন্যস্থানে বসলে শব্দটি কি? এমন আরও ধাঁধা পেতে  এখানে  ক্লিক করুন....

বুদ্ধিবৃত্তিক ধাঁধা — পর্ব ০৯ঃ অদৃশ্য ট্রেন

বসন্ত এক্সপ্রেস ট্রেন একটি টানেলে ঠিক ৬ টায় প্রবেশ করল। টানেলটির অপর প্রান্ত দিয়ে একই দিনে ঠিক ৬ টায় আরেকটি ট্রেন প্রবেশ করল। টানেলটিতে ট্রেন যাওয়ার একটি মাত্র লাইন আছে। আশেপাশে অথবা উপর নিচে আর কোন পথ নেই। ট্রেন দুইটি কোন রকম সংঘর্ষ ছাড়াই ঐ টানেল দিয়ে নিজ নিজ গন্তব্যে চলে গেল। কিভাবে সম্ভব ? এমন আরও ধাঁধা পেতে  এখানে  ক্লিক করুন....

গাণিতিক ধাঁধা — পর্ব ১৯ঃ ফুল গাছ

তিন্নি ও মুন্নি তাদের বাসায় কার কতগুলো ফুল গাছ আছে , সেটা নিয়ে কথা বলছিল। তাদের বান্ধবী ছন্দা এসে জিজ্ঞেস করায় মুন্নি বলল , ‘ আমার বাসায় ৩টা বাদে সবগুলোই গোলাপ , ৩টা বাদে সবগুলোই গাঁদা , ৩টা বাদে সবগুলোই জবা এবং ৩টা বাদে সবগুলোই গন্ধরাজ গাছ আছে। ’ তিন্নি বলল , ‘ আমার বাসায় জবা ছাড়া বাকিগুলো সমান সংখ্যক করে মুন্নির গাছের তিনগুণ আছে। ’ ছন্দা ঠিকই হিসাব করে বলে দিল , কার বাসায় কতটি কী কী ফুল গাছ আছে। ছন্দার উত্তর কী ছিল ? আরও গাণিতিক ধাঁধা পেতে  এখানে  ক্লিক করুন....

গাণিতিক ধাঁধা — পর্ব ১৭ঃ জন্মদিনের উপহার

এক ব্যক্তি তার মেয়ের প্রতি জন্মদিনে ১০০ টাকা করে উপহার দেয় এবং তার মেয়ে সেটি একটি মাটির ব্যাংকে জমা করে। মেয়েটির ৬০ তম বছরে তার বাবা মারা গেল। মেয়েটি তার ব্যাংক ভেঙে দেখল , তার কাছে ১৫০০ টাকা রয়েছে। কীভাবে সম্ভব ? আরও গাণিতিক ধাঁধা পেতে  এখানে  ক্লিক করুন....

বুদ্ধিবৃত্তিক ধাঁধা — পর্ব ০৮ঃ ঘোড়ার সংখ্যা

একজন ঘোড়সওয়ার ডিসেম্বরের শেষ বিকেলবেলা চন্দ্রিনাপুর থেকে তাজপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি গাঁয়ের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেল , অনতিদূরে খোলা মাঠে কিছু বাচ্চা ছেলেমেয়ে খেলাধুলা করছে। লোকটির হঠাৎ তাদের দেখে ভালো লাগল। সে ভাবল , বাচ্চাকাচ্চাদের খেলাও দেখি , একটু বিশ্রামও করে নেই। সে রাস্তার পাশে তার ঘোড়াটিকে বেঁধে সেখানেই নরম ঘাসের উপর বসে পড়ল। শীতের এই পড়ন্ত বিকেলের মিষ্টি রোদটা দারুণ লাগছে। সে গ্রামটির আশেপাশের সৌন্দর্য দেখতে লাগল। কিছু দূরে দক্ষিণ পশ্চিম দিকে একটি ক্ষুদ্র কুটিরে সে দেখতে পেল , ৪ টি ঘোড়া খাচ্ছে এবং ৩ টি ঘোড়া ঘুমাচ্ছে। সে তার ঘোড়াটিকে সেখানে নিয়ে কুটিরের মালিককে ডেকে বলল , ‘ ভাই , আমি চন্দ্রিনাপুর থেকে আসছি। অনেক দূর যেতে হবে। আমার ঘোড়াটিকে কিছু খাবার দেওয়া যাবে ’ । মালিক সানন্দে রাজি হল। এভাবে কোনো পথিককে কি না করা যায় ? পথিক তার ঘোড়াটিকে বাকি ঘোড়াগুলোর সাথে বেঁধে মালিকের সাথে গল্প করতে লাগল। এমন সময় দুটি ছেলে সেদিক দিয়ে কোথাও যাচ্ছিল। একজন ছেলে অন্য ছেলেটিকে জিজ্ঞেস করল , আচ্ছা বলো তো, সেখানে মোট কয়টি ঘোড়া দাঁড়িয়ে আছে ? এমন আরও ধাঁধা পেতে  এখানে  ক্লিক...

বুদ্ধিবৃত্তিক ধাঁধা — পর্ব ০৬ঃ সাল্টুসের বিপদ

সাল্টুসের ওজন ১০০ কেজি। তার সঙ্গে আছে ৫০ কেজি ওজনের এক ছেলে ও এক মেয়ে। তাদের একটি নদী পার হতে হবে। তাদের কাছে একটি নৌকা আছে কিন্তু নৌকায় একসঙ্গে ১০০ কেজির বেশি বহন করা সম্ভব নয়। তাহলে তারা কীভাবে নদী পার হবে? নৌকাটি মোট কয়বার যাতায়াত করবে? এমন আরও ধাঁধা পেতে  এখানে  ক্লিক করুন....

বুদ্ধিবৃত্তিক ধাঁধা — পর্ব ০৫ঃ ক্রিকেট ম্যাচ

বাংলাদেশ ও ভারতের মধ্যকার টানটান উত্তেজনাপূর্ণ এক ক্রিকেট ম্যাচে জয়ের জন্য বাংলাদেশ দলের শেষ ওভারে ১২ রান প্রয়োজন। ক্রিজে আছেন সাকিব ও মুশফিক। শেষ ওভারে সাকিব ও মুশফিক দুজনেই ৩ টি করে বল খেলে প্রত্যেকে ৬ রান সংগ্রহ করে ভারতকে পরাজিত করল। মুশফিক ও সাকিব কিভাবে প্রত্যেকে শেষ ওভারে সমান সংখ্যক বল খেলে সমান সংখ্যক রান করল?  এমন আরও ধাঁধা পেতে  এখানে  ক্লিক করুন....

বুদ্ধিবৃত্তিক ধাঁধা — পর্ব ০৪ঃ সৈন্যদের বিপদ

৩ জন সৈন্য একটি নদীর তীরে দাঁড়িয়ে আছে। তাদের নদী পার হতে হবে কিন্তু ব্রিজটি মধ্যখানে ভাঙা। আবার নদীটি বেশ গভীর আর বড়। সাঁতার কেটে পার হওয়া প্রায় অসম্ভব। হঠাৎ এক সৈন্যের চোখে পড়ল নদীর অন্য তীরে একটি ছোট নৌকায় দুটি ছোট ছেলে খেলছে। সৈন্য নৌকা নিয়ে তাদের কাছে আসতে বললেন। তারা এল কিন্তু তাদের নৌকা অনেক ছোট। ওই দুই ছেলের পাশাপাশি আর কোনো সৈন্য নৌকায় উঠলে নৌকা ডুবে যাবে। এমন অবস্থা যে, শুধু ছেলে দুটি নৌকায় থাকতে পারবে অথবা শুধু একজন সৈন্য। ভারি বিপদ! এদিকে তাদের অপর পাড়ে যেতেই হবে। সৈন্যরা কিছুক্ষণ ভেবে একটি বুদ্ধি বের করলেন। সে অনুযায়ী তারা সুন্দরভাবে নৌকার সাহায্য নিয়ে নদী পার হলেন। সৈন্যরা কীভাবে নদীটি পার হলো? নৌকাটি মোট কতবার এপাড় ওপাড় যাতায়াত করেছে?     এমন আরও ধাঁধা পেতে  এখানে  ক্লিক করুন....

বুদ্ধিবৃত্তিক ধাঁধা — পর্ব ০৩ঃ হরিণ শিকার

সুন্দরবনের গভীরে দুই বাবা ও দুই ছেলে বাস করেন। সুযোগ পেলেই তারা হরিণ শিকারে বের হন। তেমনি একদিন তারা মোট তিনটা হরিণ শিকার করলেন। বাসায় ফেরার সময় প্রত্যেকে একটি করে হরিণ বাড়ি নিয়ে গেলেন। কীভাবে সম্ভব?  এমন আরও ধাঁধা পেতে  এখানে  ক্লিক করুন....

বুদ্ধিবৃত্তিক ধাঁধা — পর্ব ০২ঃ ব্যবসায়ীর বিপদ

এক ব্যবসায়ী একটি পোষা বাঘ, একটি ছাগল ও এক বস্তা পান নিয়ে এক যায়গায় যাচ্ছেন। পথিমধ্যে এক নদী পড়ল। নদীতে প্রচুর স্রোত। নদী পারাপারের জন্য কোনো সেতু নেই। ছোট একটি নৌকা সেখানে বাঁধা ছিল কিন্তু কোনো মাঝি ছিল না। নৌকাটিতে একজন মানুষের সাথে বাকি তিনটি বস্তুর একটির বেশি নিলে নৌকা ডুবে যাবে। লোকটি প্রথমে শুধু পান নিয়ে পার হতে পারবে না কারণ তখন এই পাড়ে বাঘ ছাগলটিকে খেয়ে ফেলবে। লোকটি কাছে থাকলে বাঘ ছাগলকে খেতে পারবে না। দুই পাড়ের আশেপাশে কোনো চোর ডাকাতের ভয় নেই। এই অবস্থায়, লোকটি কীভাবে সহিসালামতে তার সবগুলো জিনিস নিয়ে নদী পার হবে? এমন আরও ধাঁধা পেতে  এখানে  ক্লিক করুন....  

গাণিতিক ধাঁধা — পর্ব ১০ঃ দ্বীপান্তর

আজ আমার জন্মদিন। জন্মদিন উপলক্ষে একটি ছোটগল্প লিখলাম। তবে নিছক গল্প নয়, এখানে গল্পের মধ্যে দুটি মজার গাণিতিক ও যুক্তিমূলক ধাঁধা লুকিয়ে আছে। এগুলো চিন্তাশীল ও ধৈর্যশীল কিশোর-কিশোরীদের জন্য। রিয়ান, সানি, লাবিব ও বল্টু চার বন্ধু। নিদিরপুর গ্রামে পাশাপাশি তাদের বাড়ি এবং তারা দশম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়ে। একদিন বিকালে তারা তাদের গ্রাম থেকে কিছু দূরে তিরান দ্বীপে ঘুরতে গেল। সেখানে তাদের আরেক বন্ধু রাদিনের বাড়ি। তিরান যদিও গ্রামের নাম কিন্তু তার চারিদিকে জল থাকায় সেটি তিরানদ্বীপ নামেই বেশি পরিচিত। রান্তা নদী তিরানকে চারিদিকে বেষ্টন করে আছে। শুধুমাত্র নিদিরপুর গ্রামের দিকে একটি খাল রয়েছে এবং সেটি রান্তা নদীতেই মিশেছে। খালটির উপর অনেক বছরের পুরাতন একটি বাশের সাঁকো রয়েছে। চার বন্ধু খালের কাছাকাছি এসে দেখল সাঁকোটি এত পুরাতন যে এতে একসাথে ২ জনের বেশি ওঠলে, সাঁকোটি নিশ্চিত ভেঙ্গে পড়বে। তাই ওরা ঝুঁকি না নিয়ে একজন একজন করে সাঁকোটি পার হল। সানির সময়জ্ঞান কিছুটা বেশি। সে তার হাতঘড়ির সাহায্যে হিসাব করে দেখল, তার সাঁকোটি পার হতে ২ মিনিট লেগেছে। শুধু তাই নয়, রিয়ান, লাবিব ও বল্টুর যথাক্রমে ১,৫ ও ১০ মিনি...

বুদ্ধিবৃত্তিক ধাঁধা — পর্ব ০১ঃ বল্টুর বোকামী

বল্টু ও পল্টু দুই বন্ধু। ফলের মৌসুমে তারা সিদ্ধান্ত নিলো বল্টু আমের দোকান দেবে এবং পল্টু জামের দোকান দেবে। তারা বাজারে গিয়ে পাশাপাশি দোকান দিয়ে আম ও জাম বিক্রি করতে লাগলো। একজন ক্রেতা বল্টুর নিকট থেকে ৩৫০ টাকার আম কিনে ১০০০ টাকার একটি নোট দিলো। কিন্তু বল্টুর কাছে ভাংতি না থাকায়, সে পল্টুর কাছ থেকে নোট টি ভাংতি করে নিয়ে ক্রেতাকে ৬৫০ টাকা ফেরত দিল। কিছুক্ষণ পর পল্টু লক্ষ্য করলো যে নোট টি জাল! ফলে সে বল্টুকে জাল নোটটি দিয়ে ১০০০ টাকা ফেরত নিয়ে গেলো। বল্টুর মোট কত টাকা গচ্ছা গেলো? এমন আরও ধাঁধা পেতে  এখানে  ক্লিক করুন....