Skip to main content

Posts

Determining Call Rate & Check which Bundle is More Cost Effective

প্রতিটি সিমের ক্ষেত্রে নিজস্ব কলরেট check করার একাধিক পদ্ধতি রয়েছে কিন্তু বেশিরভাগ মানুষই তা জানে না। USSD dial করে বা স্ব স্ব সিম কোম্পানির app থেকে দেখা যায়। তবে সবসময় যায় না কারণ কোম্পানি বিভিন্ন সময় এটা সরাসরি দেখার সু্যোগ বন্ধ করে রাখে। তাই আমি 2017 সালে হঠাৎ কোনো এক চিন্তায় যেকোনো সিমের ক্ষেত্রে কোম্পানি প্রদত্ত data থেকে কলরেট নির্ণয় করার এই general rule বের করি। এবার আপনিও যেকোনো সিমে নিজের কলরেট নিজেই বের করুনঃ- R = 1.39XY    (Careful about unit) এখানে, X = কলরেট/মিনিট (প্রতি মিনিটে যত পয়সা করে কাটে) Y = মিনিট এককে মোট কথা বলার সময় R = মোট ব্যয় (ট্যাক্সসহ কর্তনকৃত মোট টাকার পরিমাণ) [বর্তমানে প্রযোজ্য (Last updated March 15, 2025) মূল্য সংযোজন কর (15% VAT), সম্পূরক শুল্ক (20% SD) ও সারচার্জ (1% SC) এর ক্ষেত্রে] একটা উদাহরণ দিচ্ছিঃ ধরি, কোনো সিমে আমি 2 min 35 sec কথা বলার পর দেখি মোট 2.16 tk কেটেছে। এভাবে নেওয়ার কারণ কথা বলার পর end call notification সার্ভিসে time & cost দেখায়, কলরেট দেখায় না। এখন সূত্রানুসারে,  R = 2.16 tk Y = 2 min 35 sec = 2×60+35 sec = 155...

এন্ড্রয়েড ডিভাইসে বেস্ট পারফরম্যান্স পাওয়ার ট্রিকস

বর্তমানে প্রায় হাতে হাতে এন্ড্রয়েড ডিভাইস চলে আসছে কিন্তু এর সঠিক ব্যবহার বেশিরভাগ মানুষই জানে না। আমি নিজেও এর শিকার হয়েছিলাম। তাই আজকে আমি আলোচনা করব কীভাবে এন্ড্রয়েড ডিভাইসে বেস্ট পারফরম্যান্স পাবেন। সাধারণ কিছু নিয়মনীতি মেনে চললে আপনার ফোন সর্বোচ্চ স্ট্যাবিলিটি অর্জন করবে এবং দীর্ঘদিন পারফরম্যান্স ভালো পাবেন। তো চলুন শুরু করা যাকঃ- ১. ইন্টারনেট কানেকশন চালু রেখে কখনো ফোন চার্জ দিবেন না। যারা অনলাইন গেম খেলেন তাদের জন্য বিশেষ করে। ২. বিশেষ প্রয়োজন না হলে ফোনের নিজস্ব চার্জার ব্যতীত কখনো অন্য চার্জার দিয়ে ফোন চার্জ করবেন না এবং ঐ ফোনের চার্জার দিয়েও অন্য কোনো ফোন চার্জ করবেন না।  অর্থাৎ, এক ফোন এক চার্জার নীতি পালন করবেন। ৩. সর্বোচ্চ ৯৫% পর্যন্ত ফোন চার্জ করবেন, কখনো ১০০% চার্জ করা উচিত নয়। ৪. কখনো চার্জিং লেভেল ২১% এর নিচে আসতে দিবেন না। ২২-২৭% এর মধ্যে থাকাবস্থায় চার্জ দিবেন। ৫. Full Charge হয়ে যাওয়ার পর কোনোভাবেই চার্জারের সাথে কানেক্টেড রাখবেন না। আপডেটঃ বর্তমানের ফোনগুলোতে সিকুরিটি হিসেবে এমন ব্যবস্থা করা থাকে যে ফোন সম্পূর্ণ চার্জ হওয়ার পর অটোমেটিক কারেন্ট চলাচল বন্ধ হয়ে য...

Calculate Any Log Value Without Calculator

লগারিদম ২ প্রকার। 1. 10 ভিত্তিক যাকে log দিয়ে প্রকাশ করা হয় 2. e ভিত্তিক যাকে ln দিয়ে প্রকাশ করা হয় বি.দ্রঃ এই ln কে " এল এন " ব্যতীত অন্য কিছু পড়া যাবে না, তবে কোনো শিক্ষক " এল এন " ব্যতীত অন্য কিছু পড়লে তাঁর ভুল ধরা যাবে না। 10 base logarithm ক্যালকুলেটর ছাড়া লগারিদমিক মান নির্ণয়ের জন্য আপনাকে log1 থেকে log10 এর মানগুলো মুখস্থ রাখতে হবে। আমি মানগুলো লিখে নিচ্ছি , চাইলে ক্যালকুলেটরে দেখে নিতে পারেনঃ log1=0 l og2=0.3 l og3=0.48≈0.5 l og4=0.6 l og5=0.7 l og6=0.78≈0.8 l og7=0.85 l og8=0.9 l og9=0.95 l og10=1 উপরোক্ত মানগুলো অবশ্যই মুখস্থ রাখবেন যারা ট্রিকটি কাজে লাগাতে চান। এবার দেখে নেয়া যাকঃ আমাদের প্রথম কাজ হচ্ছে, যে সংখ্যাটির log এর মান বের করতে চাই সেই সংখ্যাটিকে ভেঙে ক্ষুদ্রতম সংখ্যাগুলোতে প্রকাশ করা। দুটো উদাহরণ দিলেই বুঝতে পারবেন.... এই সূত্রটিকে আমরা কাজে লাগাবঃ log(xy)=log x + log y log90=log(9 × 10) =log9 + log10 = 1+0.95 [মানগুলো আমরা উপরে শিখে এসেছি] =1.95 আবার, log72=log(8 × 9) =log8 + log9 =0.9+0.95 =1.85 [ এই যো...