Skip to main content

Posts

বড় বড় পরীক্ষার রেজাল্টের দিন সহজে রেজাল্ট দেখার উপায়

প্রায় যেকোনো বড় পরীক্ষার রেজাল্টের দিনই আমাদের দেশের সংশ্লিষ্ট ওয়েবসাইট ডাউন হয়ে যায়, কারণটা কারো অজানা নয়। ফলে আমার মত শিক্ষার্থীদের রেজাল্ট দেখতে প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হয়। এর সমাধান সংশ্লিষ্ট ওয়েবসাইটের ম্যানেজমেন্ট বিভাগে যারা থাকেন তাদের হাতে। কিন্তু আমি চিন্তাভাবনা করে একটা পদ্ধতি বের করছি যার মাধ্যমে এই সমস্যা থেকে কিছুটা রেহাই পাওয়া যায়।  বর্তমানে আমরা প্রায় সবাই জানি ip address সম্পর্কে, আমরা যারা মোবাইলের ইন্টারনেট ব্যবহার করি, তাদের ক্ষেত্রে প্রতিবার নেটওয়ার্ক সুইচিং এ এই ip  address change হয়(আমাদের দেশের 4G তে হয় না)।  সেহেতু wifi network এ ip address fixed থাকে, তাই এই পদ্ধতি wifi network এর ক্ষেত্রে কাজে দিবে না। উদাহরণস্বরুপ ব্যাখ্যা করছিঃ আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিল দুপুর 2 টার পরপর। তো তখন প্রচুর ব্যবহারকারীর কারণে প্রায় কেউই ওয়েবসাইটে প্রবেশ করতে পারছিল না। তবে আমি মোটামুটি প্রথম কয়েক মিনিটের মধ্যেই প্রবেশ করতে পারি। কিন্তু তারপর যখন আমি অন্য একজনের রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটে সাবমিট দিলাম, দেখলাম অনেক সময় গেলেও আমার রেজাল্ট আসছে না।...

Airtel new 1 GB free offer!!!

Update: OFF NOW❌ হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আমাকে যারা চিনেন, তারা জানেন যে আমি কোনো ভালো অফার পেলেই সেটা সবার সাথে শেয়ার করি। প্রায় দেড় বছর পর কোনো ফ্রি ইন্টারনেট  পেলাম😇 বলছিলাম এয়ারটেল সিমের কথা। আমাদের দেশের একেকটা সিম কোম্পানি ডাকাতের মত বা ডাকাতের চেয়েও ভয়ংকর😪 তবুও তুলনামূলক এয়ারটেলের ইন্টারনেট অফারগুলো ভালো। এয়ারটেল বিভিন্ন সময় নিত্যনতুন অফার নিয়ে আসে, এটাও সেরকমই। চলুন জেনে নেই কীভাবে এই অফারটি নিবেন... 1.  Airtel Buzz পেজে মেসেঞ্জার থেকে "Simi bonus" লিখে মেসেজ দেন। 2. ফিরতি মেসেজে একটা গেম খেলতে বলবে, "PLAY NOW" এ ক্লিক করলে ফোন নাম্বার চাইবে, যে নাম্বারে ১ জিবি নিতে চান সে নাম্বার দিয়ে গেম খেলা শুরু করুন। 3. 30 সেকেন্ড পর নতুন উইন্ডো আসবে, তার নিচের দিকে "জিতো 1GB" লিখায় ক্লিক করুন। 4. পরবর্তী ধাপে "Click to copy the link" এ ক্লিক করে লিংকটা কপি করুন। 5. এখন এই কপিকৃত লিংকটা আপনার ৩ জন বন্ধুকে যেকোনো মাধ্যমে send করুন। 6. আপনার বন্ধু সেই লিংকটিতে ক্লিক করলে যেকোনো browser থেকে redirecting হয় অটো মেসেঞ্জারে চলে আসবে। 3-4 সেকেন...

মানুষই কি এলিয়েন???

মানুষ কি সত্যিই ভিনগ্রহের প্রানী? বিজ্ঞানী এলিস সিলভারের চাঞ্চল্যকর দাবি: মানুষ পৃথিবীর জীব নয়। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং অনেক আগেই বলেছিলেন, “এলিয়েন আছে, অবশ্যই আছে।” নাসার গবেষকেরা কেপলার টেলিস্কোপের সাহায্যে এমন ২০টি গ্রহের সন্ধান পেয়েছেন, যাদের মধ্যে সম্ভবত প্রাণ আছে। নাসার প্রথম সারির বিজ্ঞানী অ্যালেন স্টেফান, বিজ্ঞানী সিলভানো পি কলম্বানো, বিজ্ঞানী থমাস জুরবিউকেন বিভিন্ন সময় বলেছেন এলিয়েনদের থেকে নাসা আর বেশি দূরে নেই। কয়েক বছরের মধ্যেই নাসা এলিয়েনদের কাছে পৌঁছে যাবে। কিন্তু সম্প্রতি নাসার এই বক্তব্যে জল ঢেলে দিয়েছেন এক বিজ্ঞানী। তাঁর চাঞ্চল্যকর মতবাদ নিয়ে ঝড় উঠেছে বিজ্ঞানপ্রেমীদের মধ্যে। তিনি দাবী করেছেন মানুষই এলিয়েন বা ভিনগ্রহের জীব। অথচ বিজ্ঞান বলেছিল, প্রায় ১৮ লক্ষ বছর আগে আফ্রিকায় সৃষ্টি হয়েছিল প্রথম মানব প্রজাতি হোমো ইরেকটাস। এলিয়েনরা কি আদৌ এরকম দেখতে? ডঃ এলিস সিলভার বললেন, মানুষই ভিনগ্রহের জীব। আমেরিকার প্রখ্যাত ইকোলজিস্ট ডঃ এলিস সিলভার। তিনি তাঁর ‘হিউম্যান আর নট ফ্রম আর্থ: এ সায়েন্টিফিক ইভ্যালুয়েশন অফ দ্য এভিডেন্স’ বইটিতে রীতিমতো যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছেন,...

ইংরেজি সাল তারিখ থেকে বাংলা সাল তারিখ বের করার সহজ ও শর্টকাট পদ্ধতি

প্রথমে ইংরেজী সন থেকে ৫৯৩ বিয়োগ করে বাংলা সন বের করে নিতে হবে। বাংলা ১লা বৈশাখ সব সময় ইংরেজী এপ্রিল মাসের ১৪ তারিখ থেকে শুরু হয় এবং বাংলায় অন্যান্য মাসগুলি পর্যায়ক্রমে ইংরেজি মাসের ১৩ থেকে ১৬ তারিখের মধ্যেই শুরু হয়ে থাকে। যেহেতু, ইংরেজি মাসের ১৩ থেকে ১৬ তারিখের মধ্যে বাংলা মাসগুলির ১ তারিখ শুরু হয়, তাই নিচের কোডটি মনে রাখতে হবেঃ কোডঃ ৪ ৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫ এখানে, বাংলার ১২ মাসের ১২টি কোড আছে পর্যায়ক্রমিকভাবে। কোডটিতে ৪ মানে ইংরেজী মাসের ১৪ তারিখ, ৫ মানে ইংরেজী মাসের ১৫ তারিখ, ৬ মানে ইংরেজী মাসের ১৬ তারিখ, এইভাবে কোডগুলো পর্যায়ক্রমে বাংলা মাসগুলির ১ম তারিখ শুরু হওয়া নির্দেশ করে। উদাহরণঃ- কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালের ২৫ মে। এটাকে আমরা বাংলা সন তারিখে রূপান্তরিত করবো। এখন, ১৮৯৯ থেকে ৫৯৩ বিয়োগ করলে পাই ১৩০৬, যা কাজী নজরুলের বাংলা জন্ম সাল নির্দেশ করে। এবার ২৫ মে থেকে বাংলা মাসের তারিখটি বের করবো। এখন, আমাদের কোডের দিকে নজর দিই। কোডের ১ম অংকটি ৪, মানে এপ্রিল মাসের ১৪ তারিখ বা বাংলার ১লা বৈশাখ। কোডের ২য় অংকটি ৫, মানে মে মাসের ১৫ তারিখ বা বাংলায় জ্যৈষ্ঠ মাসের ১লা তারিখ। এখন, ১৫মে থেকে ২৫মে অর...

ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের ইতিহাস

১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? এর উত্তর আমরা অনেকেই জানি। এ ধরনের সিরিজের যোগফল বের করার সূত্রটি হলো: যোগফল = (প্রথম সংখ্যা + শেষ সংখ্যা)×পদসংখ্যা ÷২ । সুতরাং, (১ + ২ + ৩ + ... ১০০) = (১ + ১০০)×১০০ ÷ ২ =১০১×৫০ = ৫০৫০ । এটা আমরা প্রায় সবাই জানি। কিন্তু এর পেছনের মজার গল্পটি হয়ত অনেকেই জানি না । প্রায় আড়াইশ বছর আগের কথা। একজন শিক্ষক বাচ্চাদের ক্লাসে এই অঙ্কটি দিয়ে একটু সুখনিদ্রায় মগ্ন হতে যাচ্ছেন। তিনি তো ধরেই নিয়েছেন এই সমস্যার সমাধানে অন্তত ঘণ্টা খানেক সময় লাগবে।  কিন্তু এরই মধ্যে সাত–আট বছরের এক শিশু বলল, উত্তর ৫০৫০। শিক্ষক তো অবাক! এটা কীভাবে সম্ভব?? কথিত আছে, সেই শিশু ছিলেন বিশ্বখ্যাত জার্মান গণিতবিদ  Carl Friedrich Gauss (1777-1855) যাকে গণিতের রাজপুত্র/বরপুত্র বলা হয় । তিনি সমাধানের একটি সহজ উপায় বের করেছিলেন। সেটি হলো: (১ + ২ + ৩ + ... ১০০) = (১ + ১০০) + (২ + ৯৯) + (৩ + ৯৮) + ....... +(৪৮+৫১)+ (৪৯ + ৫২) + (৫০ + ৫১)। তিনি লক্ষ্য করেন, এ রকম মোট ৫০টি সংখ্যা আছে, যার প্রতিটির যোগফল ১০১। অর্থাৎ, তাঁর চিন্তা অনুযায়ী যোগফল = (১০১ + ১০১ + ১০১ + ....., ৫০ট...

সত্যিই কি কিছু প্রাণী ভূমিকম্পের আগাম সংকেত জানতে পারে???

আমরা এখন খুব সহজেই ঝড় বৃষ্টির জন্য পূর্বাভাস পেতে পারি। কিন্তু ভূমিকম্পের জন্য কি হবে? এর পূর্বাভাস পাবার মত কার্যকর কোনও প্রযুক্তি আমাদের হাতে এখনো নেই। তাছাড়া ভূমিকম্প কোন প্রকার পূর্বাভাস ছাড়াই আঘাত হানে। আমরা ভূমিকম্প বোঝার প্রায় ১১ সেকেন্ডের মাঝেই তান্ডব শুরু হয়! পরিবেশের আকস্মিক কোন পরিবর্তন ঘটলে প্রাণিদের আচরণেও পরিবর্তন দেখা যায়। অর্থাৎ প্রাণিরা আগে থেকেই বুঝতে পারে, এমন দাবি ছিল দীর্ঘদিনের। কিছু কিছু ঘটনা এসব দাবির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমনঃ- ১.২০০৮ সালে চীনের সিচুয়ান প্রদেশে ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পূর্বে হাজার হাজার ব্যাঙ রাস্তায় উঠে এসেছিল। চীন সরকার বলেছিল তারা বংশবিস্তারের নিমিত্তে হয়ত অবস্থান পরিবর্তন করছে। কিন্তু কেউ সতর্ক হয়নি। তারপর সৃষ্ট ভূমিকম্পে প্রাণহানি ঘটেছিল ৬৯ হাজারের বেশি! ২.২০১০ সালের ৯ জানুয়ারিতে ইউরেকা শহরের Times Standard Newsroom এর একটি ঘটনা। সিসি ক্যামেরায় দেখা যায়, ৬.৫ মাত্রার ভূকম্পন শুরুর আগেই সফি নামের কুকুরটি বুঝতে পারে এবং ঘর থেকে বেরিয়ে যায়! ৩.২০০৩ সালে জাপানের এক ডাক্তার জানান, কুকুর হঠাৎ অতিরিক্ত ঘেউ ঘেউ করে অথবা কামড়ানোর ম...

Calculate Any Root Value Without Calculator

এই পদ্ধতিতে 1-10000 পর্যন্ত যে কোন পুর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারব , এর বেশি পারব না এবং এর চেয়ে বড়গুলো কোথাও আসবেও না যেখানে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। এই পদ্ধতি কাজে লাগানোর জন্য আমাদের ১-৯ পর্যন্ত প্রতিটি সংখ্যার বর্গের মান জানা থাকতে হবে। এটা জানা নেই এমন কেউ এ লিখাটি পড়ছে বলে মনে হয় না। বর্গের মানগুলো প্রথমে লিখে নেই, তাহলে বুঝতে সুবিধা হবেঃ 1 2 =1 2 2 =4 3 2 =9 4 2 =16 5 2 =25 6 2 =36 7 2 =49 8 2 =64 9 2 =81 আমরা জানি বর্গ মানে হচ্ছে সংখ্যার উপর power 2 দেওয়া , অর্থাৎ কোনো সংখ্যাকে ঐ সংখ্যা দিয়েই গুণ করা। 10000 এর বর্গমূল 100 অর্থাৎ 3 ডিজিটের। তাই 10000 এর চেয়ে ছোট যেকোনো সংখ্যার বর্গমূল হবে 2 ডিজিটের। এবার কাজের কথায় আসিঃ যে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করব , সেটিকে ডানপাশ থেকে দুইঘর করে ভাগ করে নিব। যেমন- ধরি , সংখ্যাটি 841 । নিচের মত করে সংখ্যার নিচে দাগ দিব এবং আলাদা করবঃ [ ট্রিকটি বুঝার জন্য শুধু ] 08   41 ডান পাশ থেকে যেমন দুই ঘর করে নিয়েছি , তেমনি ডান পাশ থেকেই আগে কাজ করতে হবে। এবার আমাদের দেখতে হবে ডান পাশের ঘরের শেষের ডিজিটটি কি ...

ফেসবুকে ফাঁকা কমেন্ট বা মেসেজ ও বিভিন্ন কালারে লেখার পদ্ধতি

এ পোস্টে ফেসবুকের কিছু মজার ফিচার নিয়ে আলোচনা করব এবং বোঝার সুবিধার্থে একে তিনটি ভাগে সাজিয়েছি। পর্ব-1 ফেইসবুকে বিভিন্ন কালারে লেখার জন্য কালার কোডগুলো জেনে রাখুন: <fg=b0ffd700>golden <fg=b0000000>black <fg=b0ff7f00>orange <fg=b0ffff00>yellow <fg=b0ff00ff>light pink <fg=b0ff007f>dark pink <fg=b0ff0000>redish pink <fg=b0800000>brown <fg=b0ffc0cb>light purple <fg=b06f00ff>dark blue <fg=b0c0c0c0>grey <fg=80ffffff>sky blue <fg=b000ffff>light blue <fg=b0bf00ff>purple <fg=b08f00ff>dark purple <fg=b0808000>mehandi <fg=b000ff00>green <fg=b0ba55d3>light purple <fg=b0f000f0>majenta <fg=b00000ff>blue <fg=b0b08080>steel grey <fg=b0000080>movve <fg=b0964b00>light brown <fg=f0f00f0f>red "fg"হলো ফোন্ট কালার এবং"fg" এর পরিবর্তে "bg" দিলে ব্যাকগ্রাউন্ড কালার হবে।  পর্ব-২ 1.ফাঁকা পোস্ট করার নিয়ম: @[1:1: ] অথবা, @@[0:[0:1: ]] 2.ফাঁকা...

জন্মদিন নিয়ে কিছু কথা...

জন্মদিন নিয়ে আমার ব্যতিক্রমী অভিব্যক্তিটা আজকে প্রকাশ করছি...কারণ আজ আমার জন্মদিন এবং সেইসাথে এই ব্লগসাইট খোলার পর প্রথম জন্মদিনও আজ। আমি কতদিন বাঁচব সেটা আমি না জানলেও কিন্তু সেটা ধ্রুবক। বহু বহু আগে আল্লাহ সেটা নির্দিষ্ট করে রেখেছেন এবং সেটির কোনো পরিবর্তন হবে না। আজ আরেকটা জন্মদিন আসা মানে সে ধ্রুবক থেকে আরও একটা মান হ্রাস পেল। এভাবে ধ্রুবকটির মান যখন শুণ্যতে পর্যবসিত হবে তখন আমার মৃত্যু হবে।  তো একটা জন্মদিন কীভাবে আনন্দের হতে পারে??? অন্তত আমার ধারণা, একটা জন্মদিন কখনো কারো জন্য আনন্দের হতে পারে না! তবে হ্যাঁ, যে দিনে আমাকে আল্লাহ এই পৃথিবীতে পাঠালেন, সেই দিন অবশ্যই বিশেষ একটি দিনের কাতারে পড়ে। তাই এই দিনে কেক কেটে নিজে আনন্দ ফুর্তি করার চেয়ে সাধ্যমতো কিছু গরীব, অভাবী, পথশিশু, এতিম...এদেরকে কিছু খাওয়ালে আমার কাছে সেটা সবচেয়ে সেরা মনে হয়। বেশ কিছুদিন আগে এই ভাবনাটা আমার মাথায় আসছে এবং তখনই আমার টাইমলাইনে (ফেসবুক) পোস্ট করার অপশনটা বন্ধ করে দিয়েছি যেন কেউ শুভেচ্ছা জানাতে না পারে।  এই জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানোকে আমার কাছে নেহায়েত লোকদেখানো ব্যতীত কিছু মনে হয় না, অন্তত ...

Determining Call Rate & Check which Bundle is More Cost Effective

প্রতিটি সিমের ক্ষেত্রে নিজস্ব কলরেট check করার একাধিক পদ্ধতি রয়েছে কিন্তু বেশিরভাগ মানুষই তা জানে না। USSD dial করে বা স্ব স্ব সিম কোম্পানির app থেকে দেখা যায়। তবে সবসময় যায় না কারণ কোম্পানি বিভিন্ন সময় এটা সরাসরি দেখার সু্যোগ বন্ধ করে রাখে। তাই আমি 2017 সালে হঠাৎ কোনো এক চিন্তায় যেকোনো সিমের ক্ষেত্রে কোম্পানি প্রদত্ত data থেকে কলরেট নির্ণয় করার এই general rule বের করি। এবার আপনিও যেকোনো সিমে নিজের কলরেট নিজেই বের করুনঃ- R = 1.39XY    (Careful about unit) এখানে, X = কলরেট/মিনিট (প্রতি মিনিটে যত পয়সা করে কাটে) Y = মিনিট এককে মোট কথা বলার সময় R = মোট ব্যয় (ট্যাক্সসহ কর্তনকৃত মোট টাকার পরিমাণ) [বর্তমানে প্রযোজ্য (Last updated March 15, 2025) মূল্য সংযোজন কর (15% VAT), সম্পূরক শুল্ক (20% SD) ও সারচার্জ (1% SC) এর ক্ষেত্রে] একটা উদাহরণ দিচ্ছিঃ ধরি, কোনো সিমে আমি 2 min 35 sec কথা বলার পর দেখি মোট 2.16 tk কেটেছে। এভাবে নেওয়ার কারণ কথা বলার পর end call notification সার্ভিসে time & cost দেখায়, কলরেট দেখায় না। এখন সূত্রানুসারে,  R = 2.16 tk Y = 2 min 35 sec = 2×60+35 sec = 155...

এন্ড্রয়েড ডিভাইসে বেস্ট পারফরম্যান্স পাওয়ার ট্রিকস

বর্তমানে প্রায় হাতে হাতে এন্ড্রয়েড ডিভাইস চলে আসছে কিন্তু এর সঠিক ব্যবহার বেশিরভাগ মানুষই জানে না। আমি নিজেও এর শিকার হয়েছিলাম। তাই আজকে আমি আলোচনা করব কীভাবে এন্ড্রয়েড ডিভাইসে বেস্ট পারফরম্যান্স পাবেন। সাধারণ কিছু নিয়মনীতি মেনে চললে আপনার ফোন সর্বোচ্চ স্ট্যাবিলিটি অর্জন করবে এবং দীর্ঘদিন পারফরম্যান্স ভালো পাবেন। তো চলুন শুরু করা যাকঃ- ১. ইন্টারনেট কানেকশন চালু রেখে কখনো ফোন চার্জ দিবেন না। যারা অনলাইন গেম খেলেন তাদের জন্য বিশেষ করে। ২. বিশেষ প্রয়োজন না হলে ফোনের নিজস্ব চার্জার ব্যতীত কখনো অন্য চার্জার দিয়ে ফোন চার্জ করবেন না এবং ঐ ফোনের চার্জার দিয়েও অন্য কোনো ফোন চার্জ করবেন না।  অর্থাৎ, এক ফোন এক চার্জার নীতি পালন করবেন। ৩. সর্বোচ্চ ৯৫% পর্যন্ত ফোন চার্জ করবেন, কখনো ১০০% চার্জ করা উচিত নয়। ৪. কখনো চার্জিং লেভেল ২১% এর নিচে আসতে দিবেন না। ২২-২৭% এর মধ্যে থাকাবস্থায় চার্জ দিবেন। ৫. Full Charge হয়ে যাওয়ার পর কোনোভাবেই চার্জারের সাথে কানেক্টেড রাখবেন না। আপডেটঃ বর্তমানের ফোনগুলোতে সিকুরিটি হিসেবে এমন ব্যবস্থা করা থাকে যে ফোন সম্পূর্ণ চার্জ হওয়ার পর অটোমেটিক কারেন্ট চলাচল বন্ধ হয়ে য...