Skip to main content

Posts

গাণিতিক ধাঁধা — পর্ব ১২ঃ জাদুকর

একবার এক জাদুকর দর্শকদের এই লোভনীয় প্রস্তাবটা দিয়েছিল। সে মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বলল, ‘৫০ পয়সা, ২০ পয়সা আর ৫ পয়সা মিলিয়ে মোট ২০টি মুদ্রায় কেউ যদি আমাকে ৫ টাকা দিতে পারেন তা হলে আমি তাকে ৫০০ টাকা দেব। পাঁচ টাকায় পাঁচশো টাকা! নেবেন নাকি কেউ?’ সারা হলঘর নিস্তব্ধ। কেউ কেউ কাগজ, পেন্সিল বাগিয়ে ধরে এমন একটা সুযোগ নেবার জন্য হিসেব কষতে শুরু করেছে। জাদুকরকে বিশ্বাস করে তার প্রস্তাবটা মেনে নিতে কেউই রাজি নয়। জাদুকর বলে চলল, ‘৫০০ টাকার জন্য ৫ টাকাকে আপনারা খুব বেশি বলে মনে করছেন দেখছি! আচ্ছা বেশ, ২০টি মুদ্রায় ৩ টাকা নিতে রাজি আছি আমি, তার বদলে দেব ৫০০ টাকা। যারা নেবেন লাইন করে দাঁড়ান।’ কেউই লাইনে দাঁড়াতে এল না। সহজে টাকা আয়ের এই সুযোগটা নিতে কেউই ব্যস্ততা দেখাল না। ‘কী ব্যাপার! ৩ টাকাও খুব বেশি মনে হচ্ছে আপনাদের? আচ্ছা, আচ্ছা, আরও এক টাকা কমিয়ে দিচ্ছি, ২০টা মুদ্রায় ২ টাকা দিন আপনারা। এবার হল তো?’ তবু কেউ সুযোগটা নিতে এল না। জাদুকর বলে চলল, ‘খুচরো মুদ্রাগুলি নেই বোধহয় আপনাদের কাছে? আচ্ছা বেশ, আমি বিশ্বাস করছি আপনাদের । কোন মুদ্রা কতটা করে দেবেন সেইটা শুধু লিখে দিন আ...

গাণিতিক ধাঁধা — পর্ব ১১ঃ রাতুলের বায়না

রাতুল এবার ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তার কাছে ২.৫০ টাকা ছিল যা গতকাল রাতে তার আপু তাকে দিয়েছিল। আজ বিদ্যালয়ে আসার সময় সে ভীষণ চিতকার করে কান্নাকাটি শুরু করে দিল। ২০ টাকা ছাড়া সে কিছুতেই স্কুলে যাবে না। অনেক বুঝিয়েও যখন কাজ হল না, তখন তার আপু একটা বুদ্ধি করল। সে রাতুলকে বলল, ‘আমি তোকে যত টাকা দিব, বাবা ও মা তার দ্বিগুণ টাকা দিবে। এভাবে তোর ২০ টাকা হওয়ার জন্য বাবাকে কত টাকা দিতে হবে? টাকা পেতে হলে তোকে উত্তর বের করতে হবে। যদি নিজে না পারিস, তোর স্কুলের বন্ধুদের সাহায্য নিতে পারবি। আজ রাত পর্যন্ত তোকে সময় দিলাম।’ রাতুল এবার বিপদে পড়ল। সে গণিতে ভয় পায়, উপরন্তু খুবই দুর্বল। সে টাকা না নিয়েই স্কুলে চলে আসল। টিফিনের সময় তার বন্ধুদের সাথে আলাপ আলোচনা করে উত্তর বের করে ছুটির পর বাসায় গিয়েই আপুকে বলে টাকা আদায় করে নিল। এদিকে তার আপু আগেই বাবা-মায়ের কাছ থেকে হিসেবমত টাকা নিয়ে রেখেছিল। বলো তো, তার মা তাকে কত টাকা দিয়েছিল? আরও গাণিতিক ধাঁধা পেতে  এখানে  ক্লিক করুন....

গাণিতিক ধাঁধা — পর্ব ১০ঃ দ্বীপান্তর

আজ আমার জন্মদিন। জন্মদিন উপলক্ষে একটি ছোটগল্প লিখলাম। তবে নিছক গল্প নয়, এখানে গল্পের মধ্যে দুটি মজার গাণিতিক ও যুক্তিমূলক ধাঁধা লুকিয়ে আছে। এগুলো চিন্তাশীল ও ধৈর্যশীল কিশোর-কিশোরীদের জন্য। রিয়ান, সানি, লাবিব ও বল্টু চার বন্ধু। নিদিরপুর গ্রামে পাশাপাশি তাদের বাড়ি এবং তারা দশম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়ে। একদিন বিকালে তারা তাদের গ্রাম থেকে কিছু দূরে তিরান দ্বীপে ঘুরতে গেল। সেখানে তাদের আরেক বন্ধু রাদিনের বাড়ি। তিরান যদিও গ্রামের নাম কিন্তু তার চারিদিকে জল থাকায় সেটি তিরানদ্বীপ নামেই বেশি পরিচিত। রান্তা নদী তিরানকে চারিদিকে বেষ্টন করে আছে। শুধুমাত্র নিদিরপুর গ্রামের দিকে একটি খাল রয়েছে এবং সেটি রান্তা নদীতেই মিশেছে। খালটির উপর অনেক বছরের পুরাতন একটি বাশের সাঁকো রয়েছে। চার বন্ধু খালের কাছাকাছি এসে দেখল সাঁকোটি এত পুরাতন যে এতে একসাথে ২ জনের বেশি ওঠলে, সাঁকোটি নিশ্চিত ভেঙ্গে পড়বে। তাই ওরা ঝুঁকি না নিয়ে একজন একজন করে সাঁকোটি পার হল। সানির সময়জ্ঞান কিছুটা বেশি। সে তার হাতঘড়ির সাহায্যে হিসাব করে দেখল, তার সাঁকোটি পার হতে ২ মিনিট লেগেছে। শুধু তাই নয়, রিয়ান, লাবিব ও বল্টুর যথাক্রমে ১,৫ ও ১০ মিনি...

গাণিতিক ধাঁধা — পর্ব ০৯ঃ দিয়াশলাই কাঠির ছড়াছড়ি

একটি ছেলে দিয়াশলাইয়ের বাক্সটা টেবিলের ওপর খালি করে কাঠিগুলোকে ভাগ করল তিনটি ভাগে । ঠাট্টা করে প্রশ্ন করল একজন, ‘অগ্নিকাণ্ড-টাণ্ড ঘটাতে যাচ্ছ না তো ভাই?’ ‘না-না, এগুলো সব মগজ ঘামানোর জন্যে। এই হল তিনটে ভাগ। ভাগগুলো সমান নয়। সবসুদ্ধ কাঠি আছে ৪৮টা। প্রতি ভাগে কটা আছে তা অবশ্য বলব না আমি। দ্বিতীয় ভাগে যতটা কাঠি আছে প্রথম ভাগ থেকে ততটা নিয়ে রাখলাম দ্বিতীয় ভাগে। তারপর তৃতীয় ভাগে যতটা আছে ততটা কাঠি দ্বিতীয় ভাগ থেকে নিয়ে রাখলাম তৃতীয় ভাগে। সবশেষে প্রথম ভাগে যে-কয়টা কাঠি পড়েছিল, তৃতীয় ভাগ থেকে সে কয়টা নিয়ে দিয়ে দিলাম প্রথম ভাগে। এইসব কাণ্ড করলে দেখবে, তিনটে ভাগেই কাঠির সংখ্যা হবে সমান সমান। তা হলে বলো তো, প্রথমে প্রতি ভাগে কয়টা করে কাঠি ছিল?’ আরও গাণিতিক ধাঁধা পেতে  এখানে  ক্লিক করুন....

গাণিতিক ধাঁধা — পর্ব ০৮ঃ ঈদের সেলামী

মিতুর ৩ মামা যারা একই শহরে একই বিল্ডিং এ আলাদা আলাদা ফ্ল্যাটে থাকেন। প্রত্যেক মামার ফ্ল্যাটের দরজায় আছে ১ জন করে দারোয়ান। ফ্ল্যাটে ঢুকতে ও বের হতে প্রতিবার ১ টাকা করে দারোয়ানদের সেলামী দিতে হয়। ঈদে মিতু মামা বাড়ি বেড়াতে গেল। প্রথমে মিতু বড় মামার ফ্ল্যাটে গিয়ে মিতুর কাছে যত টাকা ছিল, তত টাকা সেলামী চাইল। মামাও আদরের ভাগ্নীকে না করতে পারলেন না। এভাবে বাকি দুই মামার ফ্ল্যাটে গিয়েও মিতু একইরকম করে সেলামী নিল। তিন মামার ফ্ল্যাট ঘুরে মিতু যখন বাড়ি আসবে, তখন লিফটে দাঁড়িয়ে দেখলো সে যত টাকা নিয়ে মামা বাড়ি বেড়াতে এসেছিল, এখনো ঠিক তত টাকাই তার পকেটে আছে। মিতু কত টাকা নিয়ে বেড়াতে এসেছিল? আরও গাণিতিক ধাঁধা পেতে  এখানে  ক্লিক করুন....

বুদ্ধিবৃত্তিক ধাঁধা — পর্ব ০১ঃ বল্টুর বোকামী

বল্টু ও পল্টু দুই বন্ধু। ফলের মৌসুমে তারা সিদ্ধান্ত নিলো বল্টু আমের দোকান দেবে এবং পল্টু জামের দোকান দেবে। তারা বাজারে গিয়ে পাশাপাশি দোকান দিয়ে আম ও জাম বিক্রি করতে লাগলো। একজন ক্রেতা বল্টুর নিকট থেকে ৩৫০ টাকার আম কিনে ১০০০ টাকার একটি নোট দিলো। কিন্তু বল্টুর কাছে ভাংতি না থাকায়, সে পল্টুর কাছ থেকে নোট টি ভাংতি করে নিয়ে ক্রেতাকে ৬৫০ টাকা ফেরত দিল। কিছুক্ষণ পর পল্টু লক্ষ্য করলো যে নোট টি জাল! ফলে সে বল্টুকে জাল নোটটি দিয়ে ১০০০ টাকা ফেরত নিয়ে গেলো। বল্টুর মোট কত টাকা গচ্ছা গেলো? এমন আরও ধাঁধা পেতে  এখানে  ক্লিক করুন....

গাণিতিক ধাঁধা — পর্ব ০৬ঃ হিসেবী পরিবার

একটি পরিবারে ২০ জন লোক ছিল। সকালের নাস্তা হিসেবে তাদের বরাদ্দ ছিল ২০ টি রুটি। পরিবারের প্রত্যেক পুরুষ ৩ টি করে, প্রত্যেক মহিলা ২ টি করে এবং প্রত্যেক শিশু অর্ধেক করে রুটি খাওয়ায় ২০ টি রুটি-ই সম্পূর্ণ রূপে খাওয়া হয়ে গেল। ঐ পরিবারে কত জন পুরুষ, কত জন মহিলা এবং কত জন শিশু ছিল? আরও গাণিতিক ধাঁধা পেতে  এখানে  ক্লিক করুন....

গাণিতিক ধাঁধা — পর্ব ০৫ঃ সদাশিবের খামার

কয়েকশো বছর আগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর জেলায় এই ধাঁধাটি বহুল প্রচলিত ছিল। প্রাচীনকালে সিকি, আধুলি বহুল প্রচলিত ছিল যেহেতু ১ টাকাই তখন বেশ দুঃসাধ্য ছিল। সদাশিব তার খামারের জন্য কিছু গৃহপালিত পশু কিনতে নিচের লাইনগুলো কাগজে লিখে তার ছেলেকে দিল। “সিকায় ছাগল টাকায় গাই, পাঁচ টাকাতে মহিষ পাই। কুড়ি টাকায় কুড়ি জীব, কিনতে পাঠাল সদাশিব”। সদাশিবের ছেলে কোন প্রাণী কয়টি করে কিনবে? আরও গাণিতিক ধাঁধা পেতে  এখানে  ক্লিক করুন....

গাণিতিক ধাঁধা — পর্ব ০৪ঃ দোকানীর বুদ্ধি

শহরে একটি রেস্টুরেন্টের মালিক দুই ভাই। একদিন তাদের কাছে একসঙ্গে ৩ জন ক্রেতা আসলেন। প্রত্যেকে জুস ও ফালুদা খাবেন। তাদের জুস ও ফালুদা বানাতে যথাক্রমে সর্বনিম্ন ৫ মিনিট এবং ১৫ মিনিট সময় লাগে। সর্বনিম্ন কত মিনিটের মধ্যে তারা ক্রেতাদের খাবার পরিবেশন করতে পারবেন? আরও গাণিতিক ধাঁধা পেতে  এখানে  ক্লিক করুন....

গাণিতিক ধাঁধা — পর্ব ০৩ঃ ডায়োফ্যান্টাসের মৃত্যু

250 খ্রিষ্টাব্দের গ্রিক গণিতবিদ ডায়োফ্যান্টাসের কবরের ফলকে এ কথা লিখা ছিলো। ‘ডায়োফ্যান্টাস তার জীবনের 1/6 অংশ শিশু হিসেবে, 1/12 অংশ তরুণ হিসেবে এবং 1/7 অংশ অবিবাহিত যুবক হিসেবে কাটিয়েছেন। বিয়ের 5 বছর পর তার যে ছেলে হয়, সে ডায়োফ্যান্টাসের মৃত্যুর 4 বছর আগে মারা যায়, তখন তার বয়স ছিলো ডায়োফ্যান্টাসের বয়সের অর্ধেক।’  ডায়োফ্যান্টাস ও তার ছেলে কত বছর বেঁচে ছিলেন? আরও গাণিতিক ধাঁধা পেতে  এখানে  ক্লিক করুন....

গাণিতিক ধাঁধা — পর্ব ০২ঃ অদ্ভুত এক গাছের গুঁড়ি

এই ধাঁধাটা আমি এক রাশিয়ান বইয়ে পেয়েছিলাম। আসলে এটা একটা মজার গল্প।  একদিন এক কৃষকের সঙ্গে এক বুড়োর দেখা হল বনের ভেতর। কথাবার্তা শুরু হতে বুড়ো বলল, ‘এই বনে একটা অদ্ভুত ছোট্ট গাছের গুঁড়ি আছে। প্রয়োজনমতো এটি মানুষকে সাহায্য করে।’ ‘তা-ই নাকি? কী করে? অসুখ বিসুখ সারায় বুঝি?’ ‘না, ঠিক তা নয়। এটি মানুষের টাকা দ্বিগুণ করে দেয়। একটি থলিতে কিছু টাকা রেখে থলিটা শেকড়ের ভেতর রেখে একশো পর্যন্ত গুনে যাও, তার পরেই দেখতে পাবে টাকাটা দ্বিগুণ হয়ে গেছে। এক অদ্ভুত গুঁড়ি হে!’ কৃষক উৎসাহের চোটে বলে উঠল, ‘পরীক্ষা করে দেখতে পারি না?’ ‘কেন পারবে না, কিছু দক্ষিণা দিতে হবে অবশ্য।’ ‘কাকে দিতে হবে, আর দক্ষিণা কত?’ ‘যে তোমাকে গুঁড়িটা দেখাবে, সে তো আমি। কত দিতে হবে সে অবশ্য আলাদা কথা।’ দুজনে তো দরাদরি শুরু করল তখন। কৃষকের বেশি টাকা নেই শুনে, কৃষক যতবার টাকা দ্বিগুণ করবে, প্রতিবারে ৮ টাকা করে দক্ষিণা নিতে রাজি হল বুড়ো। দু’জনে তখন ঢুকল গভীর জঙ্গলে। বুড়ো অনেক খুঁজে কৃষককে নিয়ে এল ঝোপের ভেতর এক শ্যাওলাধরা বিরাট বট গাছের গুঁড়ির সামনে। তারপর কৃষকের থলিটা নিয়ে গুজে দিল শেকড়গুলির ভেতর। তারপর তারা একশো পর্য...

গাণিতিক ধাঁধা — পর্ব ০১ঃ ঘুরতে এসে ফকির হলেন?

একজন ভ্রমণকারী সমুদ্র সৈকত ঘুরতে এসে প্রতিদিন তার কাছে যত টাকা থাকে, তার অর্ধেকের চেয়ে ১০০ টাকা বেশি খরচ করেন। দেখা গেল, ৪ দিন পর তার সব টাকা শেষ হয়ে গেল। তিনি কত টাকা নিয়ে ভ্রমণ করতে বেরিয়েছিলেন? অন্যান্য গাণিতিক ধাঁধা পেতে এখানে ক্লিক করুন....

গাণিতিক ধাঁধা — ভূমিকা পর্ব

গণিতের মজার মজার কিছু ধাঁধা নিয়ে আলোচনা করব। যখন সময় পাই বা আমার কোনো কিছু করতে তেমন ভালো লাগে না, তখনই আমি গণিতচর্চা শুরু করি। ছোটদের জন্য বিশেষ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করার লক্ষ্যে আমি বিভিন্ন গাণিতিক ধাঁধা তৈরি করি। কিছু ধাঁধা বিদেশি বই থেকে নিয়ে আমাদের দেশের উপযোগী করে অর্থাৎ আমাদের দেশ, সমাজ, সংস্কৃতির সাথে মিলিয়ে মজার মজার ছোট ছোট গল্প তৈরি করি যেন শিক্ষার্থীরা আনন্দের সাথে এসব গাণিতিক ধাঁধা সমাধান করে। গণিত যে অত্যন্ত আনন্দের একটি বিষয়, সেটিই ছড়িয়ে দিতে চাচ্ছি।  আসলে আমি করোনা ভাইরাসের অবরুদ্ধ সময়ে গ্রামের বাড়িতে থেকে বাচ্চাকাচ্চাদের সাথে খেলার ছলে তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধির চেষ্টা করেছি। মজার মজার বুদ্ধিদীপ্ত গল্প, সংখ্যার পাজল, ট্রেজার হান্ট, গাণিতিক ধাঁধা ইত্যাদি নানাভাবে ওদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করেছি। ভাবছি, এগুলো সবার জন্য উন্মুক্ত করে দেই, সবার মাঝে ছড়িয়ে দেই, তাই তো এই ব্লগস্পটে সেসব প্রকাশ করছি। ভবিষ্যতে যখন সময় পাব বা যদি পাই বা আরও মজার বিষয় জানতে পারি, সেগুলোও ধীরে ধীরে প্রকাশ করব... সকল ধাঁধা একসাথে পেতে এখানে ক্লিক ক...

Query Post!

আমার সম্পর্কে কেউ কিছু জানতে চাইলে বা আমার সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা/অভিযোগ/মন্তব্য থাকলে, নির্দ্বিধায় ও নিঃসংকোচে এই পোস্টের কমেন্টে জানান। নিজের পরিচয় গোপন রাখতে চাইলে কমেন্ট করার সময় ' Anonymous ' সিলেক্ট করুন (স্ক্রিনশট দেখুন)। আমি যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে কমেন্টের রিপ্লাইয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব...

ক্যালকুলেটর ছাড়া যেকোনো সংখ্যার বর্গ নির্ণয়ের পদ্ধতি

আজ আমরা দেখব, কীভাবে ক্যালকুলেটর ছাড়াই দ্রুত যেকোনো স্বাভাবিক সংখ্যার বর্গ নির্ণয় করা যায়। এজন্য আমাদের একদম Basic যেসব বিষয় জানতে হবেঃ কোন সংখ্যার বর্গ নির্ণয় করার মানে হচ্ছে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়েই গুণ করা। ক্রমিক সংখ্যা➡ পরপর পূর্ণ সংখ্যা। যেমনঃ 6,7,8,9...∞ স্বাভাবিক সংখ্যা➡ 0 থেকে বড় যেকোনো পূর্ণ সংখ্যা। যেমনঃ 1,2,3,..26,..48...∞ প্রথমে এককের ঘরে শুধুমাত্র 5 থাকা সংখ্যাগুলোর বর্গ নির্ণয় করা যাক। এককের ঘরের 5 বাদ দিলে বাকি যে সংখ্যাটা থাকবে (ধরি x), সেটার পরবর্তী স্বাভাবিক সংখ্যার সাথে x গুণ করে যা আসবে, সেটার সর্ব ডানে 25 (5²) বসিয়ে দিলে ( Not addition ) যে সংখ্যাটা আসবে, সেটিই আমাদের কাঙ্ক্ষিত বর্গ।  উফফ, কঠিন কথাবার্তা! Okay, উদাহরণ দিচ্ছি।  75²=?  এককের ঘরের 5 বাদ দিলে থাকে 7, তো 7 এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা 8, এখন 7×8=56, তাহলে 56 এর ডানে 25 বসিয়ে দিলেই যা হয় অর্থাৎ 5625, যেটি 75 এর বর্গ। বিশ্বাস না হলে ক্যালকুলেটর আপনার হাতের কাছেই🙂 কোনো একটা জিনিস হুট করে শেখার চেয়ে সেটা কীভাবে হচ্ছে বা এই ট্রিকসটা কীভাবে কাজ করছে, সেটা জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন দে...

NDC Academic Quiz Questions

নটরডেম কলেজের শিক্ষাদানের সিস্টেমটা প্রচলিত পাঠাদান কার্যক্রম থেকে অনেকটা ভিন্নই বলা চলে। আর সম্ভবত একারণেই কালের বিবর্তনে নটরডেম কলেজ আজকে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হয়েছে। নটরডেম কলেজের সাপ্তাহিক কিংবা বার্ষিক যে পরীক্ষাগুলো হয়, সেসবের প্রশ্ন গতানুগতিক প্রশ্ন থেকে যথেষ্ট আলাদা হয়ে থাকে। তার মানে এটা নয় যে অযথাই কঠিন প্রশ্ন বরং শিক্ষার্থীদের মূল কনসেপ্টটা কতটুকু শিক্ষার্থী বুঝতে পেরেছে & সেটা বাস্তবিক জীবনে প্রয়োগ করার ক্ষমতা তার কতটুকু, সেটা সুচারুরূপে যাচাই করার জন্য যেমন প্রশ্ন প্রয়োজন, তেমন প্রশ্নই এখানকার শিক্ষকগণ তৈরি করে থাকেন। আমি নটরডেম কলেজের ২০২০ ব্যাচের শিক্ষার্থী। আমি উপলব্ধি করেছিলাম, নটরডেম কলেজের প্রশ্ন প্যাটার্ন যেহেতু যথেষ্টই আলাদা, তাই পূর্ববর্তী বছরগুলোর প্রশ্নগুলো যদি দেখতে পারতাম, তাহলে মোটামুটি একটা ধারণা করতে পারতাম। কিন্তু বেশ খোজাখুজি করেও আমি কোথাও প্রশ্ন পাই নি। তাই তখনই আমি ভেবেছিলাম যে আমি এখন থেকে অন্তত আমাদের প্রশ্নগুলো সংগ্রহ করে রেখে ভবিষ্যতের অনাগত অনুজদের জন্য রেখে দিতে পারি। তারই ফলশ্রুতিতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। এখানে আমি যতটুকু সম্ভব, 20...

Unlimited Free Internet Again

Update: OFF NOW❌ বহুদিন পর আবার ফ্রি নেট!!! রবি, এয়ারটেল, বাংলালিংকে আপাতত চেক করেছি, তবে গ্রামীণ সিমেও চলছে নাকি শুনলাম। বেশ ভালো স্পিডেই (Around 1MBPS) চলছে। স্পীডের ক্ষেত্রে আরও বেশকিছু কাহিনী আছে, সাধারণত রাতের দিকে স্পীড কম পায়। ★সিমে টাকা/এমবি রাখবেন না। টাকা/এমবি থাকলে টাকা/এমবি কাটতে পারে। airtel এর ক্ষেত্রে *8444*9999# ডায়াল করে নিবেন শুরুতে, ফলে এয়ারটেলে টাকা থাকলেও সমস্যা হবে না, অন্য সিমে সমস্যা হবে। যেভাবে ব্যবহার করবেনঃ 1. Http custom from play store অ্যাপটা ইন্সটল করুন। Click here to download "Http Custom" App screenshot:  2. Configuration file টা http custom অ্যাপে ইনপুট করুন। Click here to download configuration file তবে একটা কথা, নিজে ব্যবহার করুন, অন্যকে সাহায্য করুন, তবে গোপনে গোপনে, নিজে নিজে, পাবলিক প্লেস পরিহার করুন। আমাদের দেশের সিম কোম্পানিগুলো ডাকাতের সমতুল্য। এদের অফারগুলো গ্রাহকদের শোষণ করে নেওয়ার পর্যায়ে পড়ে। বুঝতেই পারছেন, কোম্পানিগুলো যত দ্রুত জানবে, তত দ্রুত বন্ধ হয়ে যাবে। তাই বন্ধ হওয়ার আগে এবার ওদের ইচ্ছেমতো ধুয়ে দিন😛 যদিও এতে ওদের লস কিছুই ...

বড় বড় পরীক্ষার রেজাল্টের দিন সহজে রেজাল্ট দেখার উপায়

প্রায় যেকোনো বড় পরীক্ষার রেজাল্টের দিনই আমাদের দেশের সংশ্লিষ্ট ওয়েবসাইট ডাউন হয়ে যায়, কারণটা কারো অজানা নয়। ফলে আমার মত শিক্ষার্থীদের রেজাল্ট দেখতে প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হয়। এর সমাধান সংশ্লিষ্ট ওয়েবসাইটের ম্যানেজমেন্ট বিভাগে যারা থাকেন তাদের হাতে। কিন্তু আমি চিন্তাভাবনা করে একটা পদ্ধতি বের করছি যার মাধ্যমে এই সমস্যা থেকে কিছুটা রেহাই পাওয়া যায়।  বর্তমানে আমরা প্রায় সবাই জানি ip address সম্পর্কে, আমরা যারা মোবাইলের ইন্টারনেট ব্যবহার করি, তাদের ক্ষেত্রে প্রতিবার নেটওয়ার্ক সুইচিং এ এই ip  address change হয়(আমাদের দেশের 4G তে হয় না)।  সেহেতু wifi network এ ip address fixed থাকে, তাই এই পদ্ধতি wifi network এর ক্ষেত্রে কাজে দিবে না। উদাহরণস্বরুপ ব্যাখ্যা করছিঃ আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিল দুপুর 2 টার পরপর। তো তখন প্রচুর ব্যবহারকারীর কারণে প্রায় কেউই ওয়েবসাইটে প্রবেশ করতে পারছিল না। তবে আমি মোটামুটি প্রথম কয়েক মিনিটের মধ্যেই প্রবেশ করতে পারি। কিন্তু তারপর যখন আমি অন্য একজনের রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটে সাবমিট দিলাম, দেখলাম অনেক সময় গেলেও আমার রেজাল্ট আসছে না।...

Airtel new 1 GB free offer!!!

Update: OFF NOW❌ হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আমাকে যারা চিনেন, তারা জানেন যে আমি কোনো ভালো অফার পেলেই সেটা সবার সাথে শেয়ার করি। প্রায় দেড় বছর পর কোনো ফ্রি ইন্টারনেট  পেলাম😇 বলছিলাম এয়ারটেল সিমের কথা। আমাদের দেশের একেকটা সিম কোম্পানি ডাকাতের মত বা ডাকাতের চেয়েও ভয়ংকর😪 তবুও তুলনামূলক এয়ারটেলের ইন্টারনেট অফারগুলো ভালো। এয়ারটেল বিভিন্ন সময় নিত্যনতুন অফার নিয়ে আসে, এটাও সেরকমই। চলুন জেনে নেই কীভাবে এই অফারটি নিবেন... 1.  Airtel Buzz পেজে মেসেঞ্জার থেকে "Simi bonus" লিখে মেসেজ দেন। 2. ফিরতি মেসেজে একটা গেম খেলতে বলবে, "PLAY NOW" এ ক্লিক করলে ফোন নাম্বার চাইবে, যে নাম্বারে ১ জিবি নিতে চান সে নাম্বার দিয়ে গেম খেলা শুরু করুন। 3. 30 সেকেন্ড পর নতুন উইন্ডো আসবে, তার নিচের দিকে "জিতো 1GB" লিখায় ক্লিক করুন। 4. পরবর্তী ধাপে "Click to copy the link" এ ক্লিক করে লিংকটা কপি করুন। 5. এখন এই কপিকৃত লিংকটা আপনার ৩ জন বন্ধুকে যেকোনো মাধ্যমে send করুন। 6. আপনার বন্ধু সেই লিংকটিতে ক্লিক করলে যেকোনো browser থেকে redirecting হয় অটো মেসেঞ্জারে চলে আসবে। 3-4 সেকেন...

মানুষই কি এলিয়েন???

মানুষ কি সত্যিই ভিনগ্রহের প্রানী? বিজ্ঞানী এলিস সিলভারের চাঞ্চল্যকর দাবি: মানুষ পৃথিবীর জীব নয়। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং অনেক আগেই বলেছিলেন, “এলিয়েন আছে, অবশ্যই আছে।” নাসার গবেষকেরা কেপলার টেলিস্কোপের সাহায্যে এমন ২০টি গ্রহের সন্ধান পেয়েছেন, যাদের মধ্যে সম্ভবত প্রাণ আছে। নাসার প্রথম সারির বিজ্ঞানী অ্যালেন স্টেফান, বিজ্ঞানী সিলভানো পি কলম্বানো, বিজ্ঞানী থমাস জুরবিউকেন বিভিন্ন সময় বলেছেন এলিয়েনদের থেকে নাসা আর বেশি দূরে নেই। কয়েক বছরের মধ্যেই নাসা এলিয়েনদের কাছে পৌঁছে যাবে। কিন্তু সম্প্রতি নাসার এই বক্তব্যে জল ঢেলে দিয়েছেন এক বিজ্ঞানী। তাঁর চাঞ্চল্যকর মতবাদ নিয়ে ঝড় উঠেছে বিজ্ঞানপ্রেমীদের মধ্যে। তিনি দাবী করেছেন মানুষই এলিয়েন বা ভিনগ্রহের জীব। অথচ বিজ্ঞান বলেছিল, প্রায় ১৮ লক্ষ বছর আগে আফ্রিকায় সৃষ্টি হয়েছিল প্রথম মানব প্রজাতি হোমো ইরেকটাস। এলিয়েনরা কি আদৌ এরকম দেখতে? ডঃ এলিস সিলভার বললেন, মানুষই ভিনগ্রহের জীব। আমেরিকার প্রখ্যাত ইকোলজিস্ট ডঃ এলিস সিলভার। তিনি তাঁর ‘হিউম্যান আর নট ফ্রম আর্থ: এ সায়েন্টিফিক ইভ্যালুয়েশন অফ দ্য এভিডেন্স’ বইটিতে রীতিমতো যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছেন,...